শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ৫৬ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০১.২০১৭

Press brief- 19-01-2017

স্টাফ রিপোর্টার:

১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ,বিজিবিএমএস এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৮ জানুয়ারি ২০১৭ তারিখ আনুমানিক ১২.৩০ ঘটিকায় চৌদ্দগ্রাম থানার অর্ন্তগত “নোয়াপাড়া বাগান” নামক স্থান হতে ৯৯৩ শাড়ী ভারত হতে বাংলাদেশে পাচারকালে আটক করতে সক্ষম হয়।

এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় হুইস্কি- ২০ বোতল, টার্গেট ট্যাবলেট- ১৫০০ টি, অবৈধ স্টেরয়েড ট্যাবলেট- ২৪০০০ টি এবং ৯৯৩ টি শাড়ী মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৫৬ লক্ষ পঁচিশ হাজার টাকা। আটককৃত মাদকদ্রব্য মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টমস অফিসে জমা করা হয়েছে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি