ব্রাহ্মণপাড়া প্রতিনিধিঃ দীর্ঘদিন যাবৎ প্রধান শিক্ষক বিহীন ধীর গতিতে চলছে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে অবস্থিত ব্রাহ্মণপাড়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়। বিভিন্ন সূত্রে জানা যায়, বিদ্যালয়টি বিভিন্ন সমস্যাগুলোর কথা। ২০১৬ সালের সেপ্টেম্বরে তৎকালীন প্রধান শিক্ষিকা নিলুফা বেগম মৃত্যু বরন করেন। তখন থেকে এ পদটি শূন্য হলে এখনও যোগদান করেনি প্রধান শিক্ষক। এছাড়াও প্রধান শিক্ষক বিহীন বিদ্যালয়টির দশটি পদের মধ্যে ৫টি পদই বিভিন্ন কারনে শূন্য থাকে। সহকারী শিক্ষিকা ফারজানা আক্তার মরিয়ম ও শাহিনুর আক্তার মাতৃত্বকালীন ছুটিতে আছেন। শিক্ষক শরিফুল ইসলাম তিনি নাল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সংযুক্তি শিক্ষক। অপর দিকে শিক্ষক জসিমুল করিম ভূঁইয়া দূর্নীতির কারনে দীর্ঘ ৯ বছর সাময়িক বরখাস্ত। যার ফলে প্রতিবারের ন্যায় এবারও ২০১৬ এর সমাপনী পরীক্ষার ফলাফল জিপিএ-৫ এবং শতভাগ পাস থেকে বঞ্চিত এ স্কুল।
এ বিষয় নিয়ে দায়িত্বে থাকা সহকারী প্রধান শিক্ষক মনিরুল ইসলাম প্রধান শিক্ষকসহ বিভিন্ন পদ শূন্যকে দায়ী করেছেন। তিনি জানান, এক প্রধান শিক্ষক নেই অনেক দিন। ৪ জন সহকারী শিক্ষক বিভিন্ন কারনে অনুপুস্থিত থাকছে। এত ছাত্রছাত্রী আমরা যেই পরিমান পাঠদান দেওয়ার কথা তা আমরা দিতে হিমশিম খাচ্ছি। যার ফলে আমরা প্রাথমিক সমাপনী পরীক্ষায় শতভাগ পাস বঞ্চিত। অন্যদিকে বিদ্যালয় পুনরায় শৌচার ভেঙ্গে ফেলায় দীর্ঘ দিন ছাত্রছাত্রীরা বিভিন্ন সমস্যায় ভোগছেন। বার বার কর্তৃপক্ষকে অবগত করা হলেও এর কোন প্রতিকার পাচ্ছে না। ম্যানেজিং কমিটির মেয়াদ উত্তীর্ণ। নেই স্কুলের অভিভাবকদের দায়িত্ব পালনকারী। এদিকে অনেক অভিভাবক তাদের ছেলে মেয়েদের বর্তমান প্রতিযোগীতা বিভিন্ন স্কুলের ফলাফলের সাথে প্রতিযোগীতা না থাকায় অসন্তুষ জানিয়েছে এ প্রতিনিধিকে। স্কুলে ভাল ভাবে লেখা পড়া হচ্ছে না কিন্তু সমাপনী পরীক্ষার সময় কোচিং নামে বাড়তি টাকা দিতে হচ্ছে। তারা অনেকই উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাবী জানাচ্ছে, অচিরে স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক শূন্য পদটি পূরন করে বিভিন্ন সমস্যাবলী নিরপন করবেন। স্কুলের নামের সাথে শিক্ষার মান যেন যথাযথ হয়।


















































