মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ফের বার্সেলোনায় ফিরলেন রিভালদো!


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০১.২০১৭

1484920744_43

পূর্বাশা ডেস্ক:

১৯৯৭ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত এই পাঁচ বছর ন্যু ক্যাম্পে কাটিয়েছেন তিনি। অনেকদিন পর আবার সেই ন্যু ক্যাম্পেই ফিরে এলেন ব্রাজিলিয়ান সাবেক তারকা ফুটবলার রিভালদো। কোন ম্যাচ খেলতে নয়, তিনি এসেছিলেন মেসি, নেইমার, সুয়ারেজদের সঙ্গে দেখা করতে। সাবেক এই তারকা ফুটবলারের উপস্থিতি, আরও ফুরফুরে করে দিল মেসিদের অনুশীলন।

রিভালদো বার্সার এই ত্রয়ীর সঙ্গে দেখা হওয়ার পর নিজেও যে অনেক খুশি, তা ছবি পোস্ট করেই বুঝিয়ে দিয়েছেন। সেই ছবির সঙ্গে একটি বার্তাও লিখেছেন, “বার্সার সব ফুটবলারদের কাছ থেকে যে পরিমাণ ভালবাসা পেলাম, যে ধরণের অভ্যর্থনা পেলাম, তাতে অভিভূত। “



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি