স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর বাস স্টেশন এলাকায় পিকআপভ্যান চাপায় মোহাম্মদ আলী (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
শনিবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার গল্লাই গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, দুপুরে কুটুম্বপুর বাস স্টেশন এলাকায় রাস্তা পার হচ্ছিলেন মোহাম্মদ আলী। এসময় ঢাকামুখী একটি পিকআপভ্যান পেছন থেকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, ঘাতক পিকআপভ্যানটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


















































