শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চান্দিনায় বাসচাপায় নারী শ্রমিক নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০১.২০১৭

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চান্দিনা উপজেলার হাড়িখোলা ঊষা জুট মিলের সামনে বাসচাপায় মনিকা আকতার (২৫) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মনিকা মুরাদনগর উপজেলার নোয়াপুস্কনী গ্রামের বশির আহমেদের মেয়ে ও ঊষা জুট মিলের শ্রমিক ছিলেন।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মনিরুল ইসলাম বিষয়টি  নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি