শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পল্টনে হরতালের সমর্থনে মিছিল


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০১.২০১৭

278337_1
পূর্বাশা ডেস্ক:

রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলসহ ৭ দফা দাবিতে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির অর্ধদিবস হরতাল চলছে। হরতালের সমর্থনে রাজধানীর পল্টন মোড় থেকে মিছিল বের করেছে হরতাল সমর্থকরা। সকাল ১১ টায় মিছিলটি শাহবাগের দিকে রওয়ানা দিয়েছে।

বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, কমরেড রুহিন হোসেন প্রিন্স, শ্রমিক নেত্রী মোশরেফা মিশু মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। এর আগে শাহবাগে হরতাল-সমর্থকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এ সময় পুলিশ জলকামান ও টিয়ার শেল ছুঁড়ে পিকেটারদের ছত্রভঙ্গ করে দেয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি