শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০১.২০১৭

chauddagram meor poto-26.01.17
মোঃ বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম ঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জিএম মীর হোসেন মীরুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাহাব উদ্দিন, লোকমান হোসেন, ইদ্রিছ মিয়াজী, কাজী মাসুমসহ আরও অনেকে। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি