বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘বিগবস ১০’-এর স্বামী ওম গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০১.২০১৭

ডেস্ক রিপোর্টঃ

রিয়েলিটি শো সর্বশেষ সিজন ‘বিগ বস ১০’-এর সবথেকে বিতর্কিত চরিত্র ছিল স্বামী ওম। স্বামী ওম নিজেকেই ‘বিগ বস’ ভেবে নিয়েছিলেন এবারের ‘বিগ বস ১০’-এ৷ এমনকি তাকে অনুষ্ঠানটি থেকে বের করে দেওয়ার পর তিনি রীতিমত হুমকি ছুঁড়ে দিয়েছিলেন সালমান খানকে৷ তিনি জানিয়েছিলেন, এই অনুষ্ঠানটির ফাইনাল তিনি কিছুতেই অনুষ্ঠিত হতে দেবেন না৷ এ ঘটনার জের ধরেই পুলিশ গ্রেফতার করলেন স্বামী ওমকে।

জানা গেছে, ‘বিগ বস ১০’-এর রবিবার ফাইনালের দিনই তাকে লোনাভলায় ‘বিগ বস ১০’-এর সেটের আশেপাশে ঘুরতে দেখা যায় স্বমি ওমকে৷ এই অভিযোগ পেয়েই পুলিশ তাকে গ্রেফতার করে৷ তবে ফাইনাল অনুষ্ঠানটি হওয়ার পরই তাকে ছেড়ে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ৷

স্বামী ওম আরও বলেছিলেন, দেশদ্রোহীদের এই অনুষ্ঠানের ফাইনালে তিনি আগুন জ্বালিয়ে দেবেন৷ তিনি কিছুতেই এই অনুষ্ঠানটিকে সফল হতে দেবেন না৷ পাশাপাশি তিনি সালমান খানকেও হুমকি দিয়েছিলেন৷



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি