স্টাফ রিপোর্টার:
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কুমিল্লা জেলা শাখার উদ্যোগে ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কুমিল্লা মহানগর ছাত্রফ্রন্ট নেত্রী ফারজানা ফাইজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সহ-সভাপতি আল কাদেরী জয়।
বক্তব্য রাখেন- সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নেতা রাকিবুল হাসান, আল আমিন, শাহজালাল ভূইয়া টিটু, রাকিব হাসান, রাকিব, আনজার শাহ, হাসান, হাসিকুল ইসলাম হাসি। ছাত্রী নেত্রী শাহীনা, সাথী, ফারহানা, রিমা, তামান্না, লাবনী । উল্লেখ্য যে, ২১ জানুয়ারী ছিল দলটির ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী,কিন্তু কুমিল্লাতে পালিত হয় ৩১ জানুয়ারী মঙ্গলবার।


















































