শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্রাহ্মণপাড়ায় মাদকের মামলার আসামীসহ গ্রেপ্তার-৪


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০২.২০১৭

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ মাদকের মামলার আসামীসহ ৪ জনকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরন করেছে। থানা সূত্রে জানা যায়, থানার এএসআই বিপুল চন্দ্র রায় ও সঙ্গীয় ফোর্স গত রবিবার রাতে উপজেলার শশীদল এলাকা থেকে মৃত আবদুল হাকিমের ছেলে ২০১২ সালের বিমান বন্দর থানার মাদকের মামলার আসামী মোঃ সোলোয়মান প্রকাশ লিটন মিয়াকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। একই রাতে থানার এএসআই  মুকবুল হোসেন ও সঙ্গীয় ফোর্স মল্লিকারদীঘি গ্রামের মোঃ ইদ্রিস মিয়ার ছেলে ২০০৮ সালের একটি মাদকের মামলার আসামী মোঃ ইউনুছ প্রকাশ সৌরভ স্যারকে তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে থানায় আসে।

থানার এএসআই আবুল কালাম আজাদ ও সঙ্গীয় ফোর্স উপজেলার আছাদনগর গ্রামের আ: খালেকের ছেলে মোঃ ইউনুছকে তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ২০০৮ সালের একটি এনজিআর মামলা রয়েছে বলে পুলিশ জানায়। অপর দিকে থানার এসআই ফরহাদ হোসেন ও সঙ্গীয় ফোর্স দেউস মন্দবাগ গ্রামের আব্দুল খালেকের ছেলে মোঃ মমিন ভূইয়াকে তার নিজ বাড়ী থেকে ২০০৮ সালের সিআর এর একটি মামলায় গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এ এম শাহজাহান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের গতকাল ০৬ ফেব্রুয়ারী সোমবার কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি