শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » সর্বশেষ » সিএনজিতে লাগানো পুলিশ কন্ট্রোল রুম নম্বরগুলো অকেজো হয়ে আছে দীর্ঘদিন


সিএনজিতে লাগানো পুলিশ কন্ট্রোল রুম নম্বরগুলো অকেজো হয়ে আছে দীর্ঘদিন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

রাজধানীতে যাত্রী সেবার জন্য দেয়া সিএনজি চালিত অটোরিক্সাগুলোর গায়ে লাগানো পুলিশ কন্ট্রোল রুমের নম্বরগুলো দীর্ঘদিন ধরে অকেজো।

সেবার মান উন্নয়নের জন্য এসব নম্বরগুলো দেয়া হলেও সংযোগ বিচ্ছিন্ন থাাকায় তা কোন কাজেই আসছে না। সিএনজি অটোরিক্সা মালিক সমিতির অভিযোগ, পুলিশের গাফিলতিতেই এ সেবার দূরাবস্থা। অন্যদিকে পুলিশ বলছে, শিগগিরই নতুন নম্বর চালু করা হবে।

রাজধানীতে সিএনজি চালিত অটোরিক্সার সংখ্যা প্রায় ১৫ হাজার। ২০০২ সালে এসব অটোরিক্সায় মিটার বাধ্যতামূলক করার সময় গায়ে সিটিসেলের তিনটি পুলিশ কন্ট্রোল রুমের নম্বর দেয়া হয়। যাতে যেকোন অনিয়মের ক্ষেত্রে যাত্রীরা কন্ট্রোল রুমে ফোন করে অভিযোগ করতে পারে।

কিন্তু ওই মোবাইল ফোন নম্বরগুলো দীর্ঘদিন ধরেই সংযোগ বিছিন্ন। ফলে চালকদের অনিয়মের বিষয়ে কোন অভিযোগ থাকলেও যাত্রীরা তা জানাতে পারে না। এতে দূর্ভোগ বাড়ছে । যা ক্রমেই বড়েই যাচ্ছে।

এ অবস্থায় যাত্রীসেবার মান নিয়ে নানা প্রশ্নের মুখে সিএনজি অটোরিক্সা মালিক সমিতি বলছে, এসব নম্বর তদারকির দায়িত্ব পুলিশের। এগুলো চালুর উদ্যোগ নেয়া হলে মালিকরা সহযোগিতা করবে।

পুলিশ বলছে, ইতোমধ্যে নতুন নম্বর নেয়া হয়েছে। যত দ্রুত সম্ভব পুরোনো নম্বরগুলো পাল্টে ফেলা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি