শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জনগনের সরকার গঠনে সারাদেশ সফর করবেন খালেদা জিয়া


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০২.২০১৭

ডেস্ক রিপোর্টঃ

নির্বাচন কমিশন গঠনে বিএনপির প্রত্যাশার প্রতিফলন না হওয়ায় এবার নির্বাচনকালীন সহায়ক সরকারের ওপর গুরুত্ব দিচ্ছে। এ বিষয় বিএনপিপন্থী বুদ্ধিজীবীদের তৈরী ফর্মুলার একটি প্রস্তাবনাও প্রস্তুত করেছেন বলে জানা গেছে। খুব শীগগীরই বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জনসম্মুখে প্রস্তাবনা উপস্থাপন করবেন।

এছাড়াও ওই প্রস্তাবনার পক্ষে সারাদেশে জনমত গঠনে সাংগঠনিক কার্যক্রম চালু করবে দলটি। এর অংশ হিসেবে সারাদেশে সফর করবেন বেগম খালেদা জিয়া।

অপরদিকে নবগঠিত নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় এবং তাদের দ্বারা সুষ্ঠু নির্বাচনও সম্ভব নয় তাও প্রচারনায় থাকবে বলে জানিয়েছেন দলটির হাইকমানন্ডের একটি সূত্র।

এদিকে যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল  বলেছেন ,‌‌ সহায়ক সরকারের দাবী তো বিএনপি সব সময়ই জানিয়ে এসেছে। এখন দেখার বিষয় সহায়ক সরকারের চরিত্রটা কেমন হয়। সরকার যে সহায়ক সরকার দিবে তার রুপরেখঅ সরকারকে দ্রুত প্রকাশ করতে হবে। তা না হলে দলীয় নির্বাচন কশিমনের অধীনে যে নিরপেক্ষ নির্বাচন কতটা হবে সেটা আরো স্পষ্ট হয়ে যাবে। তাই যত দ্রুত সম্ভব সহায়ক সরকারের রুপরেখা আমরা জানতে চাই। ”

সহায়ক সরকার যদি নিরপেক্ষ না হয় তাহলে তো আমাদের মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের অধীনেও নির্বাচন সুষ্ঠু হবেনা। ”

আওয়ামীলীগ সরকারের আস্থাভাজন জনতার মঞ্চের সাবেক নেতা নুরুল হুদার নের্তৃত্বে ৫ সদস্য বিশিষ্ট নতুন নির্বাচন কমিশন গঠনের পর এখনো পর্যন্ত বিএনপি আনৃুষ্ঠানিকভাবে কোন প্রতিক্রিয়া জানায়নি। তবে আজ মঙ্গলবার রাত ৯টায় বিএনপি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিক্রিয়া জাানাবে।

উল্লেখ্য যে :দেশের পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একটি গণমাধ্যমকে বলেছেন, এটা অনেক বড় দায়িত্ব ও ভালো দায়িত্ব। রাজনৈতিক দল, নাগরিক সমাজ, গণমাধ্যমসহ সবার সহযোগিতা চাই।

গতকাল সোমবার রাত ১১টার দিকে প্রভাবশালী এই গণমাধ্যমকে এ প্রতিক্রিয়া জানান কে এম নুরুল হুদা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি