শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে উপ-নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আ’লীগ প্রার্থীর মনোনয়নপত্র জমা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০২.২০১৭

 

মো ঃ বেলাল হোসাইন: কুমিল্লার চৌদ্দগ্রামে ভাইচ চেয়ারম্যান পদে উপনির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন আ’লীগ সভানেত্রী মনোনীত প্রার্থী এবিএম এ বাহার। বৃহস্পতিবার দুপুরে সহকারী রির্টানিং অফিসার মোঃ মমিনুল হকের হাতে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক শামছুদ্দিন সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আক্তার, উপজেলা যুবলীগের আহবায়ক শাহজালাল মজুমদার, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক হেলাল, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ভিপি ফারুক, ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, মাহফুজ আলম, জানে আলম, কাজী জাফর আহমেদ প্রমুখ। উপজেলা সহকারী রিটার্নিং অফিসার মমিনুল হক জানান, আর কোন প্রার্থী মনোনয়ন ফরম জমা দেয় নাই। ফলে একক প্রার্থী হিসেবে আ’লীগ মনোনীত এবিএম এ বাহার ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হওয়ার পথে।
উল্লেখ্য সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম হাজারী মৃত্যুবরণ করলে দীর্ঘদিন ধরে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদ শূন্য থাকে।  চলতি মাসের ১ ফেব্রুয়ারী নির্বাচন কমিশন কর্তৃক এক পরিপত্রের মাধ্যমে ৬ই মার্চ চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তারিখ ঘোষনা করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি