শনিবার,২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ


দল নিয়ে আগামী দিনের পরিকল্পনায় ব্যস্ত খালেদা জিয়া


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০২.২০১৭

ডেস্ক রিপোর্টঃ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জনগণের মনোভাব বোঝার চেষ্টা করছেন। নতুন নির্বাচন কমিশন নিয়ে তারা কি ভাবছে সেটা জানার চেষ্টা করছেন। সেই সঙ্গে দেশের বিশিষ্টজনরা এবং দলের সিনিয়র নেতারা কি ভাবছেন সেটাও শুনছেন। সেই সঙ্গে তাদের মতামত নিচ্ছেন। এরপর সিদ্ধান্ত নিবেন বিএনপির কোন দিকে এগুতে হবে এবং লক্ষ্য পূরণ করা সম্ভব হবে। এই জন্য তিনি এখন বৈঠক করছেন বিভিন্ন পর্যায়ের নেতা ও পেশাজীবীদের সঙ্গে।

বিএনপি সূত্র জানায়, বিএনপির লক্ষ্য আগামী সংসদ নির্বাচনে অংশ নেওয়া এবং ক্ষমতাসীন হওয়া। এই জন্য নির্বাচন কমিশন হয়ে গেলেও তারা আশা করছে না নির্বাচন নিরপেক্ষ হবে। খালেদা মনে করছেন, নির্বাচনের ফল আবারও সরকার ৫ জানুয়ারিরটাই করার চেষ্টা করবে। বর্তমান ক্ষমতাসীন দল আবার ক্ষমতাসীন হতে চাইবে। আর বিএনপিকে নানা কৌশল করে নির্বাচনে নিবে। নিয়ে চেষ্টা করবে তৃতীয় দল হিসাবে সংসদে রাখার। বিএনপি সেটা চাইছে না। তিনি জানতে পেরেছেন নির্বাচনে এমন করা হতে পারে বিএনপিকে ও বিএনপি জোটকে নিলেও তাদেরকে কোনঠাসা করে রাখা হবে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে এমন ব্যবস্থা করা হবে যাতে বিএনপি উল্লেখযোগ্য আসনও না পায়। ইলেকট্রনিক ভোট করা হলে সেটা তাদের পক্ষে করা আরও সহজ হবে। আগামী নির্বাচনেই এই ভোট পদ্ধতি চালু করতে চাইছে। সেই সব দিক বিবেচনা করে খালেদা অনেক সতর্ক রয়েছেন।

বিএনপির একজন সিনিয়র নেতা বলেন, আমরা সরকারের সব পরিকল্পনাই জানি। কত নীল নকসা আঁকছে সেগুলো আমরা নানা সোর্সে খবর পাই। ওবায়দুল কাদের মনে করেন খালি আমাদের নেতারা গোয়েন্দাদের ভয়ে কথা বলে দেন। আর তাদের নেতারা কিছুই বলেন না। তাকে মনে রাখতে হবে। বাংলাদেশটা ছোট। এখানে কেউ না কেউ কারো কারো সঙ্গে কোন না কোন বন্ধনে আবদ্ধ। এই জন্য খবর পেতে কারও সমস্যা হয় না। তারা বিএনপির খবর জানে, আমরা আওয়ামী লীগ আর সরকারের খবর জানি না! অবশ্যই জানি। কিন্তু বলছি না।

সরকারের পরিকল্পনা হলো তারা তাদের অধিনে একটি নির্বাচন করবে। ওই নির্বাচনে সব দলের অংশ গ্রহণ নিশ্চিত করবে। তবে ফলাফলটা তারাই নিতে চাইছে। আর ৫ জানুয়ারি যে ভুল করেছিল সরকারি দল ও সরকার এবার তারা সেই ভুল করতে চাইছে না। এই জন্য আন্তর্জাতিক মহলের সমর্থন পাওয়া, সমালোচনা এড়ানো এবং বিশ্বাস যোগ্যতা অর্জন করার জন্য নানা রকম পরিকল্পনা করছে সরকার। বিএনপি ও বিএনপি জোটকে নির্বাচনে নেওয়াটাই এখন তাদের জন্য বড় চ্যালেঞ্জ। এতে তারা সফল হলেই বাকি সব পরিকল্পনা মাফিক করে ফেলবে বলে নকসা করেছে। এগুলো আমরা জানতে পেরেছি।

ওই নেতা জানান সেটা ম্যাডামও জানেন। সেটা পেরেই আরও ভালভাবে পরিকল্পনা করে সিদ্ধান্ত নিতে যাচ্ছে আগামী দিনের করণীয় বিষয় নিয়ে। আর এই জন্য তিনি বিভিন্ন পর্যায়ে বৈঠক করছেন। বৈঠকের মতামত বিশ্লেষণ করেও কিছু সিদ্ধান্ত নিবেন। এছাড়াও বিশিষ্ট জন ও দলের যেসব নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন তাদের সঙ্গে কথা বলে যাতে করে তারাও জনগণকে সচেতন করে তুলতে পারেন।আস



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি