সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সোডা, পিজ্জা ও লবণাক্ত খাবার লিভার রোগের ঝুঁকি বাড়ায়


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

এখানে রইল এমন আরেকটি কারণ যার জন্য আপনাকে আপনার বাচ্চার জাঙ্কফুড খাওয়া পুরোপুরি নিয়ন্ত্রণ করতে হবে। গবেষকরা হুঁশিয়ারি দিয়েছেন, যে শিশুরা নিয়মিতভাবে সোডাতে থাকা ফলজাত শর্করা, মিষ্টি পানীয়, পিজ্জা এবং লবণাক্ত খাবার, বিস্কিট এবং দই খায় তারা লিভারের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে।
ইটালির ব্যামবিনো গেসু হাসপিটাল এর গবেষণা মতে, খাদ্যে থাকা ফ্রুক্টোজ বা ফলজাত শর্করা দেহে ইউরিক এসিডের কেন্দ্রীভবন বাড়ায়।

গবেষণায় দেখা গেছে, ইউরোপ-আমেরিকার জনসংখ্যার ৩০%, শিশুদের ৯.৬% এবং স্থূলতায় আক্রান্ত শিশুদের ৩৮% এই ধরনের ঝুঁকিতে আছে।

এই গবেষণা থেকে প্রমাণিত হয় যে, ফ্রুক্টোজ বা ফলজাত শর্করা গ্রহণ স্বাধীনভাবে উচ্চ ইউরিক এসিডের সঙ্গে সংশ্লিষ্ট।

আর যাদের মদ না খাওয়া সত্ত্বেও চর্বিজাত লিভারের রোগ আছে তাদের ক্ষেত্রে খাদ্যে থাকা ফ্রুক্টোজ এবং ইউরিক এসিড কেন্দ্রীভবন লিভারের রোগ ত্বরান্বিত করে।
এই ধরনের গবেষণা এটাই প্রথম।

এতে দেখা গেছে, যারা লিভারের রোগে আক্রান্ত তাদের ৯০% সোডা এবং সফট ড্রিংকস পান করে। আর প্রায় ৯৫% রোগী নিয়মিতভাবে সকালের ও বিকালের নাস্তায় ক্র্যাকার্স, পিজ্জা এবং লবণাক্ত খাবার ও বিস্কুট এবং দই খায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি