শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বঙ্গবন্ধুর খুনীর বাড়ী উচ্ছেদের দাবীতে বিক্ষোভ ও ধর্মঘট


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০২.২০১৭

জাকির হোসেন হাজারী,দাউদকান্দি:
জাতির জনক বঙ্গবন্ধুর হত্যার পরিকল্পনাকারী খুনি মোস্তাকের বাড়ী কুমিল্লার দাউদকান্দি থেকে অপসারণের দাবীতে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে কুমিল্লাবাসী ।  রবিবার দুপুরে জেলার দাউদকান্দি উপজেলার সুন্দুলপুর ইউনিয়নের দশপারায় আমরা কুমিল্লাবাসীর ব্যানারে দাউদকান্দি উপজেলা আ’লীগের উদ্যোগে এ মানব বন্ধন অনুষ্টিত হয়। ¡ কোন রকমের বিশৃঙ্খলা এড়াতে ওই এলাকায় শনিবার রাত থেকে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করেছে প্রশাসন । বিক্ষোভ মিছিল নিয়ে শহীদনগর বাস স্ট্যান্ড থেকে খুনী খন্দকার মোশতাকের বাড়ী দশপাড়ায় যেতে চাইলে ষোলপাড়া এলকায় পুলিশের বাঁধার মুখে পড়ে । তখন পুলিশের সাথে নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। পরে সকল নেতৃবৃন্দ বাড়ীর সামনে রাস্তায় প্রায় দুইঘন্টা যাবত অবস্তান ধর্মঘট পালন করে। বিক্ষুব্ধ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের কয়েকহাজার নেতাকর্মীরা তখন খুনী মোস্তাকের বাড়ী ভাঙচুরের চেষ্টা করে।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, ‘কুমিল্লা’ নাম বাদ দিয়ে ‘ময়নামতি’ নামটি বিভাগ হিসেবে ঘোষণার একমাত্র কারণ হচ্ছে  বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী  শেখ হাসিনা ‘কুমিল্লা’ নামটি পছন্দ করেন না। তার কারণ হচ্ছে বঙ্গবন্ধুর খুনী খন্দকার মোশতাক ও কর্ণেল রশিদের বাড়ী  কুমিল্লায়। এই খুনিদের কারণে আমরা দাউদকান্দি তথা কুমিল্লাবাসী কলংকিত, দেশের অন্য জেলার লোকজন  কুমিল্লার নাম শুনলেই বলে খুনি মোস্তাকের এলাকার লোক। আমরা এ লজ্জা থেকে পরিত্রান চাই। তাই অবিলম্বে দাউদকান্দি তথা কুমিল্লার  মাটি থেকে খুনি মোস্তাকে বাড়ী ও কবর অপসারণ এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার  দাবী জানান এবং খুনি মোস্তাকের অপকর্মের দায় দাউদকান্দিসহ কুমিল্লার সাধরণ মানুষ নিবে না বলেও  হুশিয়ারি দেন বক্তরা।
উপজেলা পরিষদ চেয়ারম্যান  মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন বলেন, কুমিল্লার কুলাঙ্গার খুনী মোশতাকের কারণে আমরা কুমিল্লার নামে বিভাগ পাচ্ছিনা। তাই জাতির জনক বঙ্গবন্ধু হত্যার মূল হোতা খুনী মোশতাকের দাউদকান্দিতে সকলপ্রকার সম্পদ বাজেয়াপ্তের দাবি জানাচ্ছি। প্রশাসন যদি তাঁর বাড়ী বাজেয়াপ্ত না করে তাহলে আগামী ২৬ শে ফেব্রুয়ারি কুমিল্লার ১৭ টি উপজেলা থেকে বঙ্গবন্ধুর সৈনিকেরা এসে অপসারণ করাতে বাধ্য করবে।
এসময় আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, মেঘনা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম, দাউদকান্দি পৌরসভার মেয়র নাঈম ইউসূফ স্ইেন, দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডাভোকেট আহসান হাবিব চৌধুরী লিল মিয়া, সহ-সভাপতি  মোঃ হাবিবুর রহমান হাবিব,  উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি জেবুন্নেছা জেবু,  শ্রমিকলীগ সভাপতি রকিব উদ্দীন রকিব, যুবলীগ নেতা হেলাল, ছাত্রলীগ সভাপতি নয়নসহ দাউদকান্দি ও মেঘনার আওয়ামীলীগ, শ্রমিকলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি