শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সদর দক্ষিণে ১০ লক্ষ টাকা মূল্যের মালামাল আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০২.২০১৭

স্টাফ রিপোর্টার:

১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মেহেদী হাসান এর সার্বিক দিকনির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৯ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ আনুমানিক ১৮৩০ ঘটিকায় সদর দক্ষিণ থানার অর্ন্তগত একবালিয়া পোষ্টে’র “উলুর চর” নামক স্থান হতে ০১ টি সিএনজিসহ ভারতীয় বিভিন্ন প্রকার ১৪০৫ টি কসমেটিকস্ সামগ্রী এবং ২০০ প্যাকেট চকলেট ভারত হতে বাংলাদেশে পাচারকালে আটক করতে সক্ষম হয়।

এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ০১ টি মোটর সাইকেল মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মালামাল এর আনুমানিক মূল্য ১০ লক্ষ চৌত্রিশ হাজার চারশত পঞ্চাশ টাকা। আটককৃত মালামাল কাষ্টম অফিসে জমা করা হয়েছে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি