স্টাফ রিপোর্টারঃ
আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনের ভোটগ্রহণ । সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন।
নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ২ মার্চ। মনোনয়ন যাচাই-বাছাইয় ৫-৬ মার্চ। মনোনয়ন পত্র প্রত্যাহারের দিন ১৪ মার্চ ধার্য করেছে নির্বাচন কমিশন।
কুমিল্লা সিটি করপোরেশনের মেয়াদ শেষ হয়েছে গত ৮ ফেব্রুয়ারি। তবে আইনি জটিলতা থাকায় সে নির্বাচন করতে পারেনি রকিব কমিশন। বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর নির্বাচনের তফসিল ঘোষণা করলো।


















































