স্টাফ রিপোর্টার:
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে এস.আই মোঃ মোর্শেদ আলম, এস.আই মোঃ সোহেল আহমেদ, এ.এস.আই মোঃ মঞ্জুরুল আলম সহ একদল পুলিশ এই অভিযানে অংশ নেয়। দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের কাচিসাইর গ্রামের জনৈক মৃত আঃ রশিদ এর স্ত্রী ফরিদা আক্তার সহ তার পরিবারের লোকজন তাদের পশ্চিম ভিটির চৌচালা টিনের বসত ঘরে গত ১৯ ফেব্রুয়ারী ১৭ খ্রিঃ ঘুমিয়ে পড়ে। ফরিদা আক্তার ও তার পরিবারের লোকজন ঘুমন্ত থাকাবস্থায় তাদের বসত ঘরের উত্তর পার্শ্বের মাটির ঢেলায় সিঁধ কেটে রাত্রিবেলায় সঙ্গোপনে গৃহে প্রবেশ করে ০৩ জন চোর। চোরেরা গৃহে প্রবেশ করে ফরিদা আক্তার ও তার মেয়ের হাত-পা বেঁধে ফেলে।
এসময় ফরিদা আক্তারের ঘুম ভেঙ্গে গেলে চোরেরা ফরিদা আক্তার ও তার মেয়ের গলায় ছুঁড়ি ধরে ফরিদা আক্তারের কানে থাকা এক জোড়া স্বর্নের দুল সহ দুইটি মোবাইল সেট এবং একটি টর্চ লাইট নিয়ে যায়। চোরেরা ফরিদা আক্তারের কনিষ্ঠ মেয়েকে অস্ত্রের ভয় দেখিয়ে তার নিকট হতে স্টিলের আলমিরার চাবি চাহিলে ফরিদা আক্তারের কনিষ্ঠ মেয়ে ভয়ে ডাক চিৎকার করতে থাকে। তখন আশপাশের লোকজন ঘটনাস্থল আসতে থাকলে চোরেরা দৌড়ে পালাতে থাকে। এসময় পুলিশের টহল পার্টিতে থাকা এএসআই মঞ্জুরুল আলম সহ তাহার সঙ্গীয় পুলিশ ফোর্স একজন চোরকে গ্রেফতার করে এবং তার নিকট থেকে একটি কালো টর্চ লাইট, ০৩ টি ছুঁরি, একটি পুরাতন বাটিক প্রিন্টের ওড়না দ্বারা করে।
ধৃত চোরের নাম কামাল হোসেন(১৯), পিতা-আঃ সাত্তার, সাং-নবীয়াবাদ, থানা-দেবিদ্বার, জেলা-কুমিল্লা। পরবর্তীতে অপর দুইজন চোরকে গ্রেফতারের জন্য এস.আই মোঃ মোর্শেদ আলম, এস.আই মোঃ সোহেল আহমেদ, এ.এস.আই মোঃ মঞ্জুরুল আলম সহ একদল পুলিশ ধৃত চোর কামাল হোসেনকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে অপর দুই চোর সুমন মিয়া(৩০), পিতা-আঃ রশিদ, সাং-ধামতী (ভূইয়া বাড়ী), থানা-দেবিদ্বার, এ/পি-সাং-নিমসার বাজারের লিটন মিয়ার ভাড়াটিয়া, থানা-বুড়িচং, এবং চঞ্চল মিয়া(২৫), (ভাসমান) পিতা-আঃ আজিজ, সাং-নিমসার বাজার লিটন মিয়ার ভাড়াটিয়া, থানা-বুড়িচং, উভয় জেলা-কুমিল্লা দ্বয়কে গ্রেফতার করিতে সক্ষম হয়। চোর সুমন এর হেফাজত থেকে চোরাই যাওয়া সাদা স্যামসং ডুয়েস মোবাইল ফোন এবং আসামী চঞ্চল এর নিকট হতে একটি পুরাতন নোকিয়া-১২০০ মোবাইল, দুই জোড়া ৪ আনা ওজনের স্বর্ণের কানের দুল, এক টুকরা হলুদ বল প্রিন্ট কাপড়ের টুকরা উদ্ধার পূর্বক জব্দ করে পুলিশ। আটককৃত চোরেরা বিভিন্ন সময় থানা এলাকায় বিভিন্ন স্থানে চুরি সংঘটন করে থাকে। আসামীদের বিরুদ্ধে চুরির ঘটনায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


















































