মোঃ বেলাল হোসাইন:
মহান ২১শে ফ্রেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে ৫২‘র সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানান চৌদ্দগ্রামের চিওড়া সরকারী কলেজ ছাত্রদল। ২১ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে চিওড়া সরকারী কলেজ ছাত্রদল সভাপতি দেলোয়ার মাসুমের নেতৃত্বে উক্ত পুষ্পস্তবক প্রদান ও র্যালিতে উপস্থিত ছিলেন চিওড়া সরকারী কলেজ ছাত্রদল নেতা সারোয়ার উদ্দিন স্বজল, আইয়ুব নবী সুজন, লিটন মির্জা, ইমরান খান, টিটু, রিয়াদ, শিহাব, নাহিদ, সীমান্ত, সাদ্দাম, চিওড়া ইউনিয়ন ছাত্রদল নেতা রেজাউল টিটু, রামীম, হাসান, চিওড়া ডিগ্রী মাদ্রাসা ছাত্রদলের রবিন, রোবেল খান, কামাল প্রমুখ। পরে শহীদদের স্বরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

















































