শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা নামে বিভাগ বাস্তাবায়নের দাবীতে কুমিল্লায় মহাসমাবেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০২.২০১৭

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা বিভাগের নাম কি হবে তা নিয়ে যখন সর্বত্র জল্পনা কল্পনা চলছে ঠিক সেই মুহুর্তে নির্বাচন কমিশন গতকাল কুমিল্লা সিটি কর্পোরেশনের তফসিল ঘোষনা করেছে। এটা কুমিল্লাকে নিয়ে গভীর ষড়যন্ত্রেরই একটা অংশ। কুমিল্লা বিভাগ নিয়ে যারা আন্দোলন করছেন তারা এমনটাই দাবী করছেন।তারা বলছেন যারা কুমিল্লা নামে বিভাগ চান না তাদের ইশারই এমনটি হচ্ছে।

বুধবার পূর্ব ঘোষনা অনুযায়ী কান্দিরপাড় পূবালী চত্বরে ‍কুমিল্লা নামে বিভাগ বাস্তাবায়ন আন্দোলনকারীরা মহা সমাবেশ করে।দুপুর ৩টা থেকে শুরু করে বিকাল ৬টা পর্যন্ত চলে এই মহাসমাবেশ।ব্যানার, ফেস্টুন নিয়ে সাধারণ জনগণ ও বিভিন্ন শ্রেণি,পেশার মানুষজন এই আন্দোলনে যোগ দেন। ‍শ্লোগানে আর শ্লোগানে তারা সমস্ত এলাকাকে প্রকম্পিত করে তোলেন। আর কোন দাবী নাই কুমিল্লা নামে বিভাগ চাই।তোমার আমার ঠিকানা কুমিল্লা কুমিল্লা। এক দফ এক দাবী কুমিল্লা নামে বিভাগ দিবি।

এ ধরনের শ্লোগান দিয়ে তাদের দাবীকে জোরালো করে তুলেন। আন্দোলনকারীদের সাথে একাত্মতা জানিয়ে কথা বলেন কুমিল্লা অজিতগুহ মহা বিদ্যালয়ের অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, কুমিল্লা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর জোহরা আনিস,ছড়াকার এহতেশাম হায়দার চৌধুরী,কুমিল্লার কাগজ পত্রিকার সম্পাদক আবুল কাশেম হৃদয়, শরীফ আহম্মেদ অলি, হুমায়ুন কবির জীবন, এড. আশিকুর রহমান জুয়েল, সাংবাদিক দেলোয়ার হোসেন জাকির, এম সাদেক। বক্তব্যের ফাঁকে ফাঁকে বাউল গান, আবৃত্তি আর দেশাত্মবোধন গানে গানে উজ্জীবিত করে রাখেন বিভিন্ন সংগঠনের শিল্পীরা। বক্তারা বলেন কুমিল্লা নামেই বিভাগ দিতে হবে। ময়নামতি নামে বিভাগ হলে তা মেনে নেয়া হবে না।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি