শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে ৬ষ্ঠ শ্রেণির স্কুল ছাত্রী নিখোঁজ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০২.২০১৭

স্টাফ রিপোর্টার:

চৌদ্দগ্রামে মেরিনা আক্তার নামের ৬ষ্ঠ শ্রেণি পড়–য়া এক স্কুল ছাত্রী নিখোঁজ হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সে বাড়ি না ফেরায় থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। মেরিনাকে না পেয়ে তার মা হালিমা বেগমসহ পরিবারের লোকজনের কান্না থামছে না। নিখোঁজ মেরিনা চৌদ্দগ্রাম পৌরসভার কমলপুর গ্রামের মৃত মোসলেম হাজারীর মেয়ে।
জানা গেছে, গত শনিবার সকালে মেরিনা চৌদ্দগ্রাম বাজারস্থ স্কুলের উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফিরেনি। এরপর আত্মীয় স্বজনের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে তার মা হালিমা বেগম বাদি হয়ে থানায় একটি সাধারণ ডায়েরী(নং-৯৭৪) করেছে। কেউ তার সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি