মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » বার্সেলোনা-ভ্যালেন্সিয়া ম্যাচের সময় পরিবর্তনের অনুরোধ


বার্সেলোনা-ভ্যালেন্সিয়া ম্যাচের সময় পরিবর্তনের অনুরোধ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

লা লিগার ম্যাচে আগামী ১৯ মার্চ মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা এবং ভ্যালেন্সিয়া। এখন থেকেই সেই ম্যাচটির সম্প্রচার সত্ত্ব ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে স্পনসরগুলো। এমতবস্থায় ম্যাচটির সময়সূচী পরিবর্তনের অনুরোধ জানিয়েছে খোদ ভ্যালেন্সিয়া।

নির্ধারিত সূচী অনুযায়ী স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে ক্যাম্প ন্যুতে ম্যাচটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে। কিন্তু নিজ শহরে ‘ফলস ফেস্টিভ্যালের’ জন্য ভ্যালেন্সিয়া এই সময় পরিবর্তনের অনুরোধ জানিয়েছে। যদিও লা লিগা সভাপতি জেভিয়ার টেবাস জানিয়েছেন সম্প্রচার স্বত্তের কারণে কোন ম্যাচেরই সময় পরিবর্তন করা সম্ভব নয়।

তবে ভ্যালেন্সিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচটি নতুন সময়সূচীতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি