পূর্বাশা ডেস্ক:
গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক বাম মোর্চার ডাকা রাজধানীতে অর্ধদিবস হরতালকে কেন্দ্র করে শাহবাগে পিকেটারের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলছে।
পিকেটারদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পানি, টিয়ারসেল ও রাবার বুলেট ছুড়ছে পুলিশ।
এতে এখন পর্যন্ত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এঘটনায় এখন পর্যন্ত নারীসহ ৪ জনকে আটক করার খবর পাওয়া গেছে। আটককৃতদের তাৎক্ষনিক নাম-পরিচয় জানা যায়নি।
এসএসসি পরীক্ষার্থী ও পরীক্ষার সব কাজ এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা, হাসপাতাল-অ্যাম্বুলেন্স, সংবাদপত্র-প্রচারমাধ্যম, জরুরি গ্যাস ও বিদ্যুতের কাজে ব্যবহৃত গাড়ি হরতালের আওতামুক্ত রয়েছে।


























































