শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » সর্বশেষ » ‘অশ্লীল চিত্র’ দেখিয়ে ক্লাস নেয়ার অভিযোগে ঢাবি শিক্ষক বরখাস্ত


‘অশ্লীল চিত্র’ দেখিয়ে ক্লাস নেয়ার অভিযোগে ঢাবি শিক্ষক বরখাস্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

‘অশ্লীল চিত্রের’ মাধ্যমে ক্লাস নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের এক শিক্ষক সাময়িক বরখাস্ত হয়েছেন।

বরখাস্ত অধ্যাপক ড. মো. রিয়াজুল হকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে।

সোমবার সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয় বলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আখতারুজ্জামান জানিয়েছেন।

সিন্ডিকেটের একাধিক সদস্য জানান, এই অধ্যাপকের বিরুদ্ধে উন্নয়ন অধ্যয়ন বিভাগের ছাত্র-ছাত্রীরা ক্লাসের মধ্যে ‘অশ্লীল চিত্র’ দেখানোর অভিযোগ করেছিলেন।

এই বিষয়ে অধ্যাপক রিয়াজুলের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার বিরুদ্ধে কী ধরনের অশ্লীলতার প্রদর্শনের অভিযোগ এসেছে, তাও নিশ্চিত হওয়া যায়নি।

অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, বিষয়টি খতিয়ে দেখার জন্য উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমদকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি