শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গোসলে গিয়ে লাশ হয়ে ফিরল সৌরভ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে নদীতে ডুবে সৌরভ বনিক (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

রোববার দুপুর সোয়া ১টার দিকে হাজীগঞ্জ বাজারের পার্শ্ববর্তী ডাকাতিয়া নদীর বালুর ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সৌরভ হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ গ্রামের শিবু বনিকের ছেলে এবং হাজীগঞ্জ পাইটল হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র।

সৌরভের সহপাঠী সীমান্ত জানায়, দুপুরে ডাকাতিয়া নদীতে সৌরভ, শুভ, পীতন, কার্তিক, রাতুল, মুজাহিদসহ তারা আট বন্ধু গোসলে নামে। সাঁতার কাটার সময় পাশ দিয়ে একটি মালবাহী জাহাজ যায়।

ঢেউয়ে সৌরভ ডুবে যায়। এ সময় সহপাঠীরা তাকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ ৩ ঘণ্টা চেষ্টার পর বিকাল ৪টার দিকে তার মৃতদেহ উদ্ধার করে।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. মাহবুবুল আলম যুগান্তরকে জানান, চাঁদপুর থেকে উদ্ধার কর্মীরা এসে সৌরভের মৃতদেহ উদ্ধার করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি