শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামের আমানগন্ডায় ২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৩.২০১৭

স্টাফ রিপোর্টার:

১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার গোলাম সারোয়ার, পিপিএম এর সার্বিক দিকনির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ০৫ মার্চ ২০১৭ তারিখ আনুমানিক ০৩৩০ ঘটিকায় আমানগন্ডা বিওপি’র “মতিয়াতলী” নামক স্থান হতে ১১ বোতল বিয়ার এবং ০১ কেজি গাঁজা ভারত হতে বাংলাদেশে পাচারকালে আটক করতে সক্ষম হয়।

এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৫০ টি ইয়াবা ট্যাবলেট, ১.০৫ কেজি গাঁজা, ৬১৮ টি কসমেটিকস সামগ্রী, এবং ০১ টি মোটর সাইকেল মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ২ লক্ষ চৌত্রিশ হাজার চারশত পনের টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি