পূর্বাশা ডেস্ক:
ঘুমের সমস্যা একটা বড় সমস্যা। ঘুম ঠিক মতো না হলে এর প্রভাব আমাদের দৈনন্দিন কাজে তো পড়েই, সঙ্গে আশেপাশের মানুষের ওপরও প্রভাব ফেলে। একজন সুস্থ মানুষের আট ঘণ্টা ঘুমের প্রয়োজন। আপনি ঘুমাচ্ছেন তবুও শরীর খারাপ লাগছে, ঘুম ঘুম লাগছে তাহলে হয়ত আপনি ঘুমের সমস্যায় ভুগছেন।তাই আপনি সত্যি ঘুমের সমস্যায় ভুগছেন কিনা তা নিজেই কিছু প্রশ্নের উত্তর দিয়ে বের করতে পারেন। প্রশ্নগুলো হলো-
১। আপনি আট ঘন্টা ঘুমিয়েছেন তবুও ঘুম থেকে ওঠার পর আপনার টালমাতাল আর অশস্তি লাগছে।
২। আপনি কি ঘুমের মধ্যে নাক ডাকেন?
৩। আপনার সারা বেলা ঘুমিয়ে কাটে?
৪। আপনার মেজাজ খিটখিটে আর সারা দিন ঘুম ঘুম লাগে?
৫। আপনার দিনের বেলায় বসে থাকতে,বই পড়তে বা টিভি দেখতে অসুবিধা হয়?
৬। ক্যাফিনযুক্ত পানীয় আপনাকে জেগে থাকতে সাহায্য করে?
৭।কোন কাজে মনোযোগ দিতে অসুবিধা হচ্ছে?
৮।সবাই আপনাকে বলে আপনাকে দেখতে ক্লান্ত লাগছে?
৯।গাড়ি চালানোর সময় আপনার ঘুম ঘুম লাগে?
১০।আপনার মনে হয় আপনার পা দুটো খুব ক্লান্ত?
যদি উপরের প্রশ্নগুলোর ৭টিরও উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আপনি ঘুমের সমস্যায় ভুগছেন এবং আপনার ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত।


























































