শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জয়ার ধূমপানের ছবি ভাইরাল!


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বিছানায় জরাজীর্ণ শাড়ি পরে পা হেলান দিয়ে শুয়ে আছেন জয়া আহসান। ডান হাতে বিড়িতে টান দিয়ে আয়েশি ভঙ্গিতে ধোঁয়া ছাড়ছেন। পাশে অসহায় আবীর দাঁড়ান। আর তার এই ধূমপানের ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

তবে শখ করে এমন ভাবে ধূমপান করছেন না জয়া। দৃশ্যটি তার আসন্ন ছবি ‘বিসর্জন’-এর। সম্প্রতি অনলাইনে এর টিজার মুক্তি পেয়েছে। অপেরা মুভিজের ব্যানারে ছবিটি পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলী। ছবিটিতে জয়া আহসানের বিপরীতে আছেন আবীর চ্যাটার্জি। এর আগে তারা ‘আবর্ত’-এ অভিনয় করেছিলেন।

সচরাচর একই ধরনের সিনেমায় পাওয়া যায় না জয়া আহসানকে। প্রতিটি সিনেমায় চরিত্র নিয়ে নিরীক্ষা করেন তিনি। কলকাতার ‘বিসর্জন’ও তার ব্যতিক্রম নয়। সম্প্রতি প্রকাশিত টিজারে তেমনটাই দেখা গেল।

সিনেমাটি মুক্তি পাবে নববর্ষের প্রথমদিনে। ছবির গল্প প্রেমনির্ভর হলেও প্রেক্ষাপট এক সময়ের পূর্ব পাকিস্তান। তৎকালীন সীমান্তবর্তী এলাকা ও চেকপোস্টকে প্রাধান্য দেয়া হবে এতে। সব মিলিয়ে পুরনো দিনের অনুভূতি পাওয়া যাবে বলে জানান কৌশিক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি