শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শাহবাগের ভাতের হোটেলে টয়লেটের পানি


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৩.২০১৭


পূর্বাশা ডেস্ক:

ঢাকার বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে মরা মুরগী থেকে বাসিপঁচা খাবার পরিবেশনের সংবাদ হরহামেশা দেখা গেছে। তবে এবার দেখা গেলো, প্রস্রাবখানার নল থেকে সরাসরি পানি নিচ্ছে ভাতের হোটেলগুলো।

জানা গেছে, শাহবাগস্থ আজিজ সুপার মার্কেটের দ্বিতীয় তলার টয়লেট থেকে এই পানি সংগ্রহ করা হয়। সেখান থেকে জার ভরার সময় জানা গেলো, এই পানি খাবার জন্য নয়। ধোয়ামোছার জন্য ব্যবহৃত হবে।

এখন প্রশ্ন হলো, যদি ধোয়া-মোছার জন্য পানি নিতে হয় তাহলে খাবার পানির জারে কেন? আর ধোয়া-মোছার পানি কেন এই টয়লেট থেকে নিতে হবে?

ঢাকার দুই নগরপিতা যখন ঢাকার শহরের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছেন, তখন রাজধানীর হোটেল রেস্টুরেন্টের অবস্থা এই। তবে সাধারণ মানুষ বলছেন, এভাবে মানুষকে ঠকাচ্ছে স্বার্থান্বেষী কিছু অসৎ ব্যবসায়ী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি