পূর্বাশা ডেস্ক:
দিল্লিতে এবার ধর্ষণের শিকার হয়েছেন ৩৬ বছর বয়সী এক উজবেকিস্তানের নারী। জানা যায়, ভারতে দিল্লির মাসুদপুর এলাকায় ব্যক্তিগত ফ্লাট থাকেন এই উজবেক নারী। সেখানে সাবেক প্রেমিক কিছু বন্ধুদের নিয়ে এসে ধর্ষণ করে এই নারীকে।
৯ মার্চ দিবাগত রাতে এই ধর্ষণের ঘটনা ঘটে। কিন্তু ভয়ের কারণে এই নারী পুলিশে কোন অভিযোগ করেনি বলে জানায় দিল্লির এক সিনিয়র পুলিশ অফিসার।
এই বিষয়ে পরিচিত একজনের সঙ্গে সাক্ষাৎ করলে উজবেক এই নারীকে আইনি সহায়তা নেয়ার পরামর্শ দেন সেই ব্যক্তি। শেষ পর্যন্ত বুধবার পুলিশের কাছে এসে মামলা করেন এই নারী।
এ সময় নারীটি পুলিশকে জানায়, তাকে খুব বাজে ভাবে আঘাত করা হয়। এ সময় অজ্ঞান হয়ে গেলে তার সাবেক প্রেমিক ও প্রেমিকের চার বন্ধু মিলে নারীটিকে ধর্ষণ করে।
নারীটি পুলিশের কাছে আরো জানায়, এই ঘটনার পর ভয়ের কারণে অভিযুক্তের বিরুদ্ধে পুলিশের কাছে আসা হয়নি।
নারীটি এ সময় দুইজনের নাম বলতে সক্ষম হয়। এদের মধ্যে একজন তার সাবেক প্রেমিক অনুভব যাদব এবং প্রেমিকের বন্ধু গৌরব ভাটিয়া। তবে অপর তিনজনকে সে চেনে না বলেও জানিয়েছে।
এ ঘটনায় অভিযুক্তদের আটকের জন্য দিল্লি পুলিশ কাজ করছে বলে জানানো হয়।

























































