কুমিল্লার চৌদ্দগ্রামে দৈনিক ভোরের ডাক পত্রিকার ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভা, র্যালী ও কেক কেটে পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শনিবার সকালে স্থানীয় ডলি রিসোর্ট অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক জনকণ্ঠের নিজস্ব প্রতিবেদক মীর শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন ঘোলপাশা ইউপি চেয়ারম্যান কাজী জাফর আহম্মদ, বাখরাবাদ গ্যাস কোম্পানীর ম্যানেজার আবদুল হান্নান মোল্লা।
দৈনিক ভোরের ডাকের চৌদ্দগ্রাম প্রতিনিধি আনিছুর রহমানের সভাপতিত্বে ও সাংবাদিক বেলাল হোসাইনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মমিনুল হক, অধ্যক্ষ একরামুল হক মিন্টু, দিনকালের চৌদ্দগ্রাম প্রতিনিধি আবদুল মান্নান, দৈনিক সমকালের বিজ্ঞাপন বিভাগের কর্মকর্তা ইসমাইল হোসেন ভূঁইয়া, বাতিসা ইউনিয়নের নিকাহ রেজিষ্ট্রার্ড কাজী মহিন উদ্দিন, ঘোলপাশা ইউপি মেম্বার বেলাল হোসেন, সাপ্তাহিক চৌদ্দগ্রাম পত্রিকার স্টাফ রিপোর্টার শাহীন আলম, কুমিল্লার দর্পনের চৌদ্দগ্রাম প্রতিনিধি কাজী সেলিমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


















































