বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
পূর্ববর্তী


ব্লক মারছেন সানি লিওন!


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৩.২০১৭


পূর্বাশা ডেস্ক:

বেশ কিছুদিন আগে নারী দিবসে বলিউড তারকা সানি লিওনকে অশ্লীল ইঙ্গিত করে হইচই ফেলে দিয়েছিলেন পরিচালক রামগোপাল ভার্মা। এতে করে বেশ বিব্রত অবস্থায় পড়তে হয়েছে সানিকেও।

সোশ্যাল মিডিয়ার এসব বিতর্ক সানির জীবনে প্রভাব ফেলে কিনা? সম্প্রতি এমন এক প্রশ্নের জবাবে সানি জানান, ‘মোটেই না। আমাকে নিয়ে বিতর্ক বা বাজে মন্তব্যকারীদের আমি দ্বিতীয় সুযোগ দেই না। সোশ্যাল মিডিয়ায় এসব ঝামেলা এড়ানোর জন্যে আমি ব্লক বাটনটিকে ব্যবহার করে থাকি।’

তিনি আরও বলেন, ‘যারা আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করে থাকে আমি বিশ্বাস করি তারা আমাকে ভালোবেসেই আমাকে ফলো করে থাকে। যারা নিন্দুক তারা কেন আমার বন্ধু বা অনুসরণকারী হবে। সেইসব লোকদের সমানে ব্লক মারছি।’

পর্নো জগত থেকে বলিউডে পা রেখে ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করে চলেছেন সানি। সর্বশেষ কাজ করেছেন শাহরুখের ছবি ‘রইস’র একটি আইটেম গানে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি