বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শাহরুখের বাড়িতে ভূত!


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৩.২০১৭


পূর্বাশা ডেস্ক:

রাজপ্রাসাদের প্রতি ভূতেদের টান যে একটু বেশি, সে ব্যাপারে সন্দেহ নেই। বলিউডের বেতাজ বাদশা শাহরুখের মান্নাতও যে এক অর্থে রাজপ্রাসাদ! সে প্রাসাদ ভুতুড়ে নাকি? ভিডিওতে ভক্তদের সঙ্গে টুকটাক কথাবার্তায় শাহরুখ বললেন যে ‘ভূত’, ‘আত্মা’য় এ সবে তাঁর বিন্দুমাত্র বিশ্বাস নেই। তবে ঘটনাচক্রে ঠিক তার খানিক পরেই ভূতের দেখা পেলেন খোদ শাহরুখ। তবে তিনি শাহরুখ খান! অভিনয়ের জাদু দিয়ে এক লহমায় ভূতকে নিজের দলে টেনে নেবেন, সেটাই তো স্বাভাবিক। ভয়ের কিছু নেই! এই ভূতের নাম শশী। আর ইনি বলিউডি ভূত। ‘ফিলৌরী’র শশী অর্থাৎ আনুশকা শর্মা। ভিডিওটি ‘শশী ওয়াজ দেয়ার’ সোশ্যাল প্রোমোশনাল ক্যাম্পেনের জন্য তোলা। শশী যে শাহরুখের কত বড় ভক্ত তা জানাতেই মূলত মান্নাতে ঢুকে পড়েছেন। অন্য দিকে শাহরুখেরও শশীর আওয়াজ শুনে বেশ ভাল লেগে গিয়েছে। আবার দেখা করতে চাইছেন শশীর সঙ্গে শাহরুখ। তবে এ বার শশীকে দেখতে হলে ২৪ মার্চ সিনেমা হলে গিয়ে দেখতে হবে। সে দিনই আসছে অনুষ্কা শর্মা এবং দিলজিৎ দোসাঞ্জ অভিনীত ‘ফিলৌরী’।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি