শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ২ আসামী এবং ৪ লক্ষাধিক টাকা মূল্যের মাদকদ্রব্য আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৩.২০১৭

স্টাফ রিপোর্টার:

১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার গোলাম সারোয়ার, পিপিএম এর সার্বিক দিকনির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২২ মার্চ  ২০১৭ তারিখ আনুমানিক রাত ১১:১৫ ঘটিকায় কোতয়ালী থানার অর্ন্তগত বৌয়ারা বাজার বিওপি’র “শাহাপুর” নামক স্থান হতে ১৫ টি ইয়াবা ট্যাবলেটসহ ধৃত ০১ (এক) জন মাদক ব্যবসায়ী মোঃ দুলাল মিয়া (২৬) পিতা- মোঃ শামছু মিয়া, গ্রাম- মজলিশপুর, পোষ্ট-খরমপুর, থানা- সরাইল, জেলা- বি-বাড়ীয়াকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

অন্য একটি অভিযানে অদ্য ২৩ মার্চ ২০১৭ তারিখ আনুমানিক ৯ ঘটিকায় ফুলগাজী থানার অর্ন্তগত কমুয়া বিওপি’র “পৈথারা” নামক স্থান হতে ৩ বোতল কোরেক্স সিরাপসহ ধৃত ১  জন মাদক ব্যবসায়ী মোঃ হাশেম আলী (৪০), পিতা- মোঃ আবুর হাশেম, গ্রাম- দক্ষিণ শ্রীপুর, পোষ্ট- মুন্সীগঞ্জ, থানা- ফুলগাজী, জেলা- ফেনীকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২,০০০/- জরিমানা করা হয়েছে। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৩১ বোতল হুইস্কি, ৪৮ বোতল ফেন্সিডিল, ৬ কেজি গাঁজা এবং ২০০০০ টি অবৈধ স্টেরয়েড ট্যাবলেট মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এর আনুমানিক মূল্য ৪ লক্ষ বিরানব্বই হাজার চারশত টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

মোঃ শহীদুল আলম

অতিরিক্ত পরিচালক

অধিনায়কের পক্ষে

প্রয়োজনে যোগাযোগ

মোঃ রাশেদুল ইসলাম

১০ বর্ডার র্গাড ব্যাটালিয়ন, কুমিল্লা

মোবাইলঃ ০১৭৬৯-৬০৩২১৬



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি