শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আতিয়া মহল থেকে ৪ জঙ্গির লাশ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৩.২০১৭

রুবেল মজুমদার :সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ীতে সন্দেহভাজন জঙ্গি আস্তানা আতিয়া ভবনে সেনাবাহিনীর অভিযানে চারজন নিহত হয়েছে। এদের একজন নারী এবং তিন জন পুরুষ।

নিহতদের মধ্যে দুই জনের মরদেহ উদ্ধার করে পুলিশে দেয়া হয়েছে আর দুই জনের মরদেহ এখনও ভেতরে পরে আছে।

শনিবার সকাল থেকে শুরু হওয়া সেনাবাহিনীর অভিযান টোয়াইলাইট শুরু হওয়ার তৃতীয় দিনের সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে সামরিক গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান এ কথা জানান। তিনি জানান, আতিয়া মহলের ভেতরে এখনও বিপুল পরিমাণ বিস্ফোরক আছে। এ কারণে ভবনটি বিপজ্জনক অবস্থায় আছে।

ফখরুল আহসান বলেন, ভেতরে যে পরিমাণ বিস্ফোরক আছে, সেগুলোর বিস্ফোরণ হলে পুরো ভবনটি বা ভবনটির একাংশ ধসে পড়তে পারে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি