শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সামরিক সরঞ্জাম কিনতে ভারত থেকে ৫০ কোটি ডলার ঋণ নেবে বাংলাদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সামরিক সরঞ্জামাদি কিনতে  মাত্র ১ শতাংশ সুদে ভারতের কাছ থেকে ৫০ কোটি ডলার ঋণ নেবে বাংলাদেশ। এ ঋণ পরিশোধের জন্য ভারত ২০ বছর সময় দেবে। এজন্য মিলবে না কোনো গ্রেস পিরিয়ড।

বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি সমঝোতা স্মারক সইয়ের জন্য ঢাকার পক্ষ থেকে একটি খসড়া প্রস্তুত করা হয়েছে। যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে সই হতে পারে বলে জানাগেছে।

তবে এ টাকায় অস্ত্র ও সামরিক সরঞ্জামাদি ভারত থেকেই কিনতে হবে কিনা, সমঝোতা স্মারকে খসড়ায় তা পরিষ্কার নয়। অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের অনেকেই বিষয়টিকে ইতিবাচক বললেও, কারও কারও আশঙ্কা এতে উপেক্ষিত হতে পারে বাংলাদেশের স্বার্থ।

জানা যায়, চার দিনের রাষ্ট্রীয় সফরে শেখ হাসিনা ৭ এপ্রিল নয়াদিল্লি যাবেন। পরদিন ৮ এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শীর্ষ বৈঠকের পর স্বাক্ষর হবে দুই দেশের মধ্যে চুক্তি ও সমঝোতা স্মারকগুলো। ঢাকা-দিল্লি এখন পর্যন্ত ২৩টি চুক্তি ও সমঝোতা স্মারক চূড়ান্ত করেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এই সংখ্যা আরও বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্ট কূটনৈতিক ও কর্মকর্তারা।

তবে সূত্রের খবর, যেসব চুক্তি ও সমঝোতা স্মারক চূড়ান্ত হয়েছে, তার তালিকায় আছে ইতিমধ্যেই আলোচনার সৃষ্টি করা প্রতিরক্ষা সহযোগিতার সমঝোতা স্মারকটি। যার খসড়া প্রস্তুত করা হয়েছে।

০৩/০৪/ ২০১৭ইং/ চৈতি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি