শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আজ খালেদা জিয়া আদালতে যাবেন না


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালতে যাবেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া।

তিনি বলেন, নিরাপত্তাজনিত কারণে বৃহস্পতিবার হাজিরা দেয়ার জন্য আদালতে উপস্থিত হবেন না বিএনপি চেয়ারপারসন।

তিনি আরো বলেন, ইসলামিক ফাউন্ডেশনের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের কারণে বৃহস্পতিবার রাজধানীর ২৫টি স্থানে যানবাহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মহানগর পুলিশ। এর মধ্যে বকশীবাজারের আদালতের রাস্তাটিও রয়েছে। সব দিক বিবেচনা করে বেগম খালেদা জিয়া আদালতে উপস্থিত হবেন না।

পূর্বাশানিউজ/০৬-এপ্রিল,২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি