শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে মাইক্রোচাপায় ইটভাটা শ্রমিক নিহত, আহত ৬


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৪.২০১৭

মো: বেলাল হোসাইন:

কুমিল্লার চৌদ্দগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় ঘটনাস্থলেই আব্দুল জলিল (৪৮) নামের এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছে। নিহত জলিলের বাড়ী নিলফামারী জেলার ডিমলা উপজেলার কুমারপাড়ায় বলে জানা যায়। বুধবার বিকাল ৫.৩০ মিনিটের সময় ঢাকা চট্রগ্রাম মহাসড়কের আমানগন্ডায় ঢাকাগামী একটি মাইক্রোবাসের ধাক্কায় নিহত আব্দুল জলিল ছাড়াও এ ঘটনায় আহত হয়েছে একই এলাকার আরও ছয় জন। নিহত এবং আহতরা সবাই উপজেলার ঘোলপাশার শাহ্ সাহেব ব্রিক্স এর শ্রমিক বলে জানা যায়। আহতরা হলো; নুরুল ইসলাম, মজনুল, রেজা, আহার আলী, ওবায়দুল, কাউছার।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার নুরুল্লাহ জানান, বিকাল আনুমানিক ৫.৪৫ মিনিটের সময় চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি এ্যাম্ভুলেন্সে আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থা গুরুতর দেখে ওবায়দুল ব্যতিত সকলকেই কুমিল্লায় প্রেরণ করা হয়েছে।
মিয়াবাজার পুলিশ ফাঁড়ির সার্জেন্ট ইব্রাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনার ঘাতক মাইক্রোবাসটি আটক করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি