শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ১লক্ষাধিক টাকা মূল্যের মালামালসহ ১ জন আসামী ও মাদকদ্রব্য আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৪.২০১৭

স্টাফ রিপোর্টার:

১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার গোলাম সারোয়ার, পিপিএম এর সার্বিক দিকনির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ৩ এপ্রিল ২০১৭ তারিখ আনুমানিক সাড়ে ৫ ঘটিকায় সদর দক্ষিণ থানার অর্ন্তগত  “তাজ ফিলিং ষ্টেশন” নামক স্থান হতে ১ টি কাভার্ড ভ্যানসহ ১৫৮৫ টি শাড়ী এবং ৮৮ টি থ্রী পিছ মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। অন্য একটি অভিযানে অদ্য ৩ এপ্রিল ২০১৭ তারিখ আনুমানিক ০৯০০ ঘটিকায় সদর দক্ষিণ থানার অর্ন্তগত মথুরাপুর বিওপি’র “তালপট্টি” নামক স্থান হতে ৩২ বোতল ফেন্সিডিলসহ ধৃত ১ জন মাদক ব্যবসায়ী মোঃ জামাল হোসেন (৪০), পিতা- মৃত বাচ্চুমিয়া, গ্রাম- বিষ্ণপুর, পোষ্ট- ধনপুর, থানা- সদর দক্ষিণ, জেলা- কুমিল্লাকে আটক করে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয়     ৫৬ বোতল মদ, ৫০ বোতল ফেন্সিডিল, ২০ কেজি গাঁজা, ৮৮ টি ইয়াবা ট্যাবলেট, ২০০০০ টি অবৈধ ষ্টেরয়েড ট্যাবলেট, ১৮ টি হরলিক্স, ৩০৫৬০০ টি ট্যাবলেট, ১৩৪৫ টি সিরাপ এবং ০১ টি পিকআপ মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ১ কোটি বাহাত্তর লক্ষ পঁচিশ হাজার সাতশত। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টমস অফিসে জমা করা হয়েছে।

পূর্বাশানিউজ/০৩-এপ্রিল,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি