শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেবিদ্বারে র্দীঘ ২১ বছরপর আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৪.২০১৭

 জামাল উদ্দিন দুলাল ঃ
কুমিল্লার দেবিদ্বার উপজেলার দীর্ঘ ২১বছর পর আওয়ামীলীগের বর্ধিত সভা গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পযর্ন্ত দেবিদ্বার এ বি এম গোলাম মোস্তফা পৌর মিলনায়তনে দিনব্যাপী উপস্থিত সকল নেতাকর্মীদের ক্ষোভের বক্তব্য’র মধ্যে দিয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব জয়নুল আবেদিন’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান মাষ্টার’র সঞ্চালনায় আয়োজিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ উপদেষ্ঠামন্ডলী’র সদস্য এ.এফ.এম ফখরুল ইসলাম মুন্সী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য এ বি.এম গোলাম মোস্তফা, কুমিল্লা-৪(দেবিদ্বার) আসনের সংসদ সদস্য এবং উত্তর জেলা আ’লীগের সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সহ সভাপতি অধ্যক্ষ এম হুমায়ুন মাহমুদ, এড. নিজামুল হক নিজাম,  যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব রৌশন আলী মাষ্টার, কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী শিরিন সুলতানা, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সদস্য মোঃ আবুল কালাম আজাদ, দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ মোছলেহ উদ্দিন মাষ্টার, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এ কে এম সফিকুল আলম কামাল, দেবিদ্বার পৌর আওয়ামীলীগ সভাপতি হাজী আবুল কাশেম চেয়ারম্যান, আমরা মুক্তিযোদ্ধা সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির, দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের সদস্য মেহেদী হাসান, দেবিদ্বার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আবদুস সামাদ,দেবিদ্বার উপজেলা যুবলীগ সভাপতি হাজী আবুল কাশেম ওমানী, কুমিল্লা উত্তর জেলা যুবলীগ নেতা মোঃ লুৎফুর রহমান বাবুল, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য হাজী তুহিন, উপজেলা শ্রমিকলীগ নেতা মোঃ মমতাজ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক  হাজী মোঃ সহিদুল্লাহ খাজা, যুগ্ন আহবায়ক আবদুল মান্নান মোল্লা, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ ইকবাল হোসেন রুবেল, যুগ্ন আহবায়ক মোঃ হোসাইন আহমেদ, সয়ন দাস  সহ সকল ইউপি আওয়ামিলীগের সভাপতি /সাধারন সম্পাদক প্রমূখ। এদিকে বর্ধিত সভায় বক্তরা বলেন, আগামী দিনে শেখ হাসিনা’র হাতকে শক্তি শালী করতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। কেন্দ্রীয় দিক নির্দেশনা মেনে সম্মেলনকে সফল করতে এগিয়ে আসার আহবান করেন। পরবর্তীতে আবারও বর্ধিত সভার মাধ্যমে সম্মেলনের তারিখ নির্ধারন করা হবে।
পূর্বাশানিউজ/০৮-এপ্রিল,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি