শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গ্রেফতারি পরোয়ানা কুমিল্লার মেয়র সাক্কুর বিরুদ্ধে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৪.২০১৭

 

পূর্বাশা ডেস্ক:

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সেই সঙ্গে তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেয়া হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মঙ্গলবার সকালে এ নির্দেশ দেন। দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বিষয়টি নিশ্চিত করেছেন।
৩০ মার্চ অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন দ্বিতীয়বারের মতো নগরপিতা নির্বাচিত হন সাক্কু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নৌকা প্রতীকের আনজুম সুলতানা। কুমিল্লা সিটি করপোরেশন গঠনের পর প্রথম নির্বাচনে ২০১২ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাক্কু মেয়র নির্বাচিত হন। তখন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কুমিল্লার প্রবীণ নেতা আফজল খানকে বিপুল ভোটের ব্যবধানে তিনি পরাজিত করেন। এবারের নির্বাচনে সেই আফজাল খানের মেয়ে আনজুম সুলতানা সীমাকে পরাজিত করেন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি