বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ঐশ্বরিয়া নতুন রূপে আবেদনময়ী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বয়স-বিয়ে-মাতৃত্ব সব ছাপিয়ে সবাইকে রূপের যাদুতে মুগ্ধ করে চলেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তাই এবারে ভক্তদের চমকে দিতে ফের হাজির হলেন ফিল্মফেয়ার প্রচ্ছদে।

ঐশ্বরিয়া রাই বচ্চন জনপ্রিয় ম্যাগাজিন ফিল্মফেয়ারের মে মাসের সংখ্যায় প্রচ্ছদকন্যা হলেন। এবারের সংখ্যার বিষয়- ‘তারকা জগতের ক্ষমতাবান অভিনেত্রীরা’। বলিউডের অন্যতম ক্ষমতাধর অভিনেত্রী যে ঐশ্বরিয়া তার প্রমাণ তিনি অনেক আগেই দিয়ে রেখেছেন।

প্রচ্ছদে নেভি ব্লু রঙের একটি জ্যাকেটে আবেদনময়ী রূপে দেখা গেছে তাকে। হালকা কোঁকড়ানো খোলা চুলে ঐশ্বরিয়ার অভিব্যক্তিতে ছিলো ব্যক্তিত্বের ছাপ।

পূর্বাশানিউজ/১৯-এপ্রিল,২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি