মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এক ম্যাচ, একাধিক বিশ্বরেকর্ড!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

একটি ম্যাচের মোট রান ৪৪৬। তবে অবাক করা ব্যাপার হল, এর মধ্যে ৪১৮ রান করেছে এক দল আর প্রতিপক্ষ মাত্র ২৭ রানেই অল আউট। হ্যাঁ এমনটাই ঘটেছে আইসিসি ক্রিকেট লিগের এশিয়া অঞ্চলের খেলায়। এই ম্যাচে সৌদি আরব ৩৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে চীনকে।

শনিবারের এই একটি ম্যাচে ক্রিকেট বিশ্ব দেখেছে একাধিক রেকর্ড। টেস্ট খেলুড়ে দলগুলোর বাইরে ওয়ানডে ম্যাচে এত বেশি রান করার রেকর্ড নেই কোনো দেশের। এর আগে আইসিসি ক্রিকেট লিগের দ্বিতীয় বিভাগে ২০০৭ সালে আর্জেন্টিনার বিপক্ষে ৪১২ রান করেছিল সংযুক্ত আরব আমিরাত।

ক্রিকেট বিশ্বে এতো বেশি রানে হারের রেকর্ডও আর নেই। ১৯৯০ সালে ডেভনকে ৩৪৬ রানে হারিয়েছিল সামারসেট। সেই ম্যাচে সামারসেটের ৪১৩ রানের জবাবে ডেভন করেছিল মাত্র ৬৭ রান। ক্রিকেটের মাঠে তিনশোর্ধ্ব রানে হারের ঘটনা ঘটেছে আর মাত্র একবার। ১৯৯৬ সালে আয়ারল্যান্ডকে ৩০৪ রানে হারায় সাসেক্স।

সৌদি আরবের বিপক্ষে চীনের এই ম্যাচে চীনের সাতজন ব্যাটসম্যান কোনো রান করতে পারেননি। ক্রিকেট ইতিহাসে কোনো দেশের সবচেয়ে বেশি ‘ডাক’ এর বিশ্বরেকর্ডও এটি। এর আগে পাকিস্তানের তিনবার, একবার করে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা তাদের ইনিংসে সর্বোচ্চ ছয়জন করে ব্যাটসম্যান শূন্য রানে আউট হন।

এই ম্যাচে মাত্র ২৮ রানে অলআউট হয় চীন। ক্রিকেটে এর চেয়ে কম রানে আর কোনো দেশ অলআউট হয়নি। এর আগে ২০০৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে হারারেতে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম (৩৫) রানে অলআউট হয়েছিল জিম্বাবুয়ে।

২৩ এপ্রিল ২০১৭,/ রুমকী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি