শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দম্পতিসহ সিএনজির ৪ যাত্রী নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৪.২০১৭

 

 

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লায় যাত্রীবাহী বাসের ধাক্কায় স্বামী-স্ত্রীসহ সিএনজির চার যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে আরো দুইজন।

কুমিল্লা-নোয়াখালী সড়কের লালমাই উপজেলার বাগমারা ইউনিয়নের জামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সুপার পরিতোষ ঘোষ জানান, ঢাকা থেকে নোয়াখালীগামী ইকোনো পরিবহনের একটি বাস রাত সোয়া ৯টার দিকে জামতলী এলাকায় কুমিল্লাগামী সিএনজিচালিত একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে সিএনজি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হন।

পরে দুর্ঘটনায় আহত সিএনজিচালক বাচ্চু মিয়াকে কুমেক হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

নিহত অপর তিনজন হলেন লাকসাম উপজেলা সদরের গন্ডামারা গ্রামের আবদুর রাজ্জাক (৪৫), তার স্ত্রী ঝরনা বেগম (৩৩) এবং রাজ্জাকের শাশুড়ি জেবুন নেছা (৬৫)। দুর্ঘটনায় নিহত রাজ্জাকের ছেলে রাজু এবং নিকটাত্মীয় ইসহাককে কুমেক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পূর্বাশানিউজ/২৫-এপ্রিল,২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি