স্টাফ রিপোর্টার:
১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্ত বৌয়ারা বাজার (শাহাপুর পোষ্ট) বিওপির টহলদল কর্তৃক গত ২৭ এপ্রিল ২০১৭ তারিখ আনুমানিক ৫:৪৫ ঘটিকায় কোতয়ালী থানার অর্ন্তগত শাহাপুর মসজিদ নামক স্থান হতে ২১ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী মোঃ মিলন মিয়া (৪৩), পিতা- শুকর আলী, গ্রাম+পোষ্ট+থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় হুইস্কি ২৫ বোতল, গাঁজা ৫ কেজি এবং ১০১ টি প্লাস্টিক সামগ্রী মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ১ লক্ষ বাষট্টি হাজার একশত টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালমাল কাষ্টমস অফিসে জমা করা হয়েছে।
পূর্বাশানিউজ/২৮-এপ্রিল,২০১৭/ফারজানা

















































