স্টাফ রিপোর্টার:
১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্ত বৌয়ারা বাজার বিওপি’র টহলদল কর্তৃক গত ২৮ এপ্রিল ২০১৭ তারিখ আনুমানিক ১০:৪৫ ঘটিকায় কোতয়ালী থানার অন্তর্গত “শাহাপুর” নামক স্থানে অভিযান পরিচালনা করে ৫০ বোতল ফেন্সিডিল ভারত হতে বাংলাদেশে পাচারকালে আটক করতে সক্ষম হয়।
এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় হুইস্কি ১০ বোতল, অবৈধ স্টেরয়েড ট্যাবলেট ১০০০০ টি, শাড়ী ৮৩ টি, হরলিক্স ১৩২ টি, কসমেটিকস সামগ্রী ৩২০ টি, ইনো ৫৪০০ টি এবং ৭০ কেজি শুটকি মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৯ লক্ষ তের হাজার টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালমাল কাষ্টমস অফিসে জমা করা হয়েছে।
পূর্বাশানিউজ/২৯-এপ্রিল,২০১৭/ফারজানা

















































