শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ ৫


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ৩০ এপ্রিল রোববার সন্ধ্যায় রাজশাহীর পদ্মা নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে গেছে। এ ঘটনায় অন্তত পাঁচ জন নিখোঁজ রয়েছেন।

১ মে সোমবার সকাল থেকে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

নিখোঁজদের মধ্যে তিন জনের নাম জানা গেছে। তারা হলেন- দরগাপাড়া এলাকার রফিক, রবিন ও চর এলাকার আসাদুল।

স্থানীয়রা জানান, ঝড়ে নগরীর দরগাপাড়া এলাকা সংলগ্ন পদ্মা নদীতে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে পাঁচ জন নিখোঁজ হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম।

পূর্বাশানিউজ/০১-,মে ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি