
পূর্বাশা ডেস্ক:
বিএনপি সুষ্ঠ নির্বাচনের জন্যে সবসময় প্রস্তুত রয়েছে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের জন্য ৩০০ আসনে বিএনপির ৯০০ প্রার্থী প্রস্তুত রয়েছে।
মঙ্গলবার সকালে রাজধানীর চন্দ্রীমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীতে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ইতিমধ্যেই আওয়ামী লীগ তাদের প্রার্থী বছাইয়ের কাজ চূড়ান্ত করেছে, বিএনপির অগ্রগতি সম্বন্ধে জানতে চাইলে তিনি বলেন, আওয়ামী লীগ বিএনপির কাজের মধ্যে কোন মিল নেই। সুস্থ নির্বাচনের জন্যে বিএনপির সবসময় প্রস্তুত রয়েছে।
‘ক্ষমতা না থাকলে টাকা-পয়সা নিয়ে বিদেশে পালাতে হবে’- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যে প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, তাদের কথা তিনি নিজেই বলে দিয়েছেন, তবে রাজনৈতিক বক্তব্য এমন হওয়া উচিৎ নয়।
অপর একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার দেশের জন্য কতোটুকু কাজ করছে, নাকি দুর্নীতি করেছে সেটা নিরপেক্ষ নির্বাচন হলেই বোঝা যাবে জনগনের অবস্থা কোন দিকে।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিমসহ শ্রমিকদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শ্রমিকদলের ৩৮তম প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পূর্বাশানিউজ/০২-,মে ২০১৭/মাহি






















































