রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


সেন্সরে শাবনূরের ‘পাগল মানুষ’


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। দীর্ঘদিন ধরে চলচ্চিত্রাঙ্গন থেকে দূরে রয়েছেন তিনি। তার অভিনীত ‘পাগল মানুষ’ সিনেমাটি সম্প্রতি সেন্সর বোর্ডে জমা পড়েছে বলে জানিয়েছে সেন্সর বোর্ড সূত্র।
‘পাগল মানুষ’ সিনেমাটি ২০১১ সালের জুন মাসে শুটিং শুরু হয়। এ সিনেমায় শাবনূরের বিপরীতে অভিনয় করেছেন নায়ক শাহেন।
২০১২ সালের ২৯ ডিসেম্বর সিনেমাটির শুটিং চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান  এর পরিচালক এম এ মান্নান। তারপর বন্ধ হয়ে যায় সিনেমাটির শুটিং। এরপর শাবনূর সিনেমা ছেড়ে অস্ট্রেলিয়া পাড়ি জমান। এর পাঁচ বছর পর সিনেমাটির শুটিংয়ে অংশ নেয় শাবনূর এবং কাজ শেষ করেন। এ সময় সিনেমাটি পরিচালনা করেন বদিউল আলম খোকন।
শাবনূর বর্তমানে অস্ট্রেলিয়াতে চিকিৎসাধীন রয়েছেন। থাইরয়েড রোগে আক্রান্ত হয়ে দিন দিন শুকিয়ে যাচ্ছেন তিনি। আগামী ঈদে তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।
দেশে ফিরে নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের ‘এত প্রেম এত মায়া’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করার কথা রয়েছে শাবনূরের। এতে তার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদৌস।

পূর্বাশানিউজ/০২-,মে ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি